করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল মইনুউদ্দিন শামসের
দি নিউজ লায়ন; করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল বীরভূমের নলহাটি বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক মইনুউদ্দিন শামসের। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 55 বছর। ২০১৬ তে তৃণমূলের টিকিটে জয়ী হয়ে বীরভূমের নলহাটি বিধান সভা কেন্দ্র বিধায়ক হন। এবছর অবশ্য টিকিট না পেয়ে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
প্রাক্তন বিধায়কের পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই তিনি জ্বর শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগছিলেন পরে তিনি করোনা আক্রান্ত হন। মাঝে কিছুটা সুস্থ হলেও ফের তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে।রবিবার কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে তাঁর মৃত্যু হয়। মইনুদ্দিনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল।

Post a Comment